রাণীনগরে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শতাধীক প্রবীন ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা হলরুমে রিক নওগাঁ-২ এর সহকারী এরিয়া ম্যানেজার মনিরুজ্জামন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার,সমাজ সেবা কর্মকর্তা শামিমা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান,স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু ও রিক এর সিনিয়র এরিয়া ম্যানেজার আব্দুল আলিম প্রমূখ। প্রবীন কল্যান কর্মসূচী’র বাস্তবায়নে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
from BDJAHAN http://bit.ly/2FWxU6j
via IFTTT