শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা’র) শীতবস্ত্র বিতরন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ২৮ জানুয়ারী সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা’র) আয়োজনে উপজেলা নিসচার সভাপতি রশিদুর রহমান রানার ঐকান্তি প্রচেষ্টায় নিজ তহবিল হতে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন নিরাপদ সড়ক চাই নিসচা’র বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ । তিনি বেেলন নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনা মূলক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে অংশ গ্রহন করে আসছে। তিনি আরো বলেন শিবগঞ্জ উপজেলা নিসচা উপজেলা প্রশাসন ও জনসাধারণকে সম্পৃক্ত করে এর আগেও অনেক উন্নন মূলক কর্মকান্ড পরিচালনা করে বরাবরই শ্রেষ্টত্বের অংশীদার হিসাবে কৃতিত্ব রাখছে।

কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রবির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নিসচা’র বগুড়া জেলার সাধারণ সম্পাদকের সহধর্মীনি তানিয়া ইসলাম, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, শেখ সানজিদা হক, কম্পিউটার ব্যবসায়ী আনোয়ার হোসেন সাজু সহ আরো অনেকে ।



from BDJAHAN http://bit.ly/2G7NsmS
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url