নন্দীগ্রামে পুলিশ সেবা সপ্তাহ উদ্যাপন
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পুলিশ সেবা সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ শে জানুয়ারি বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর থানা চত্বরে অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন রানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র প্রমুখ।
from BDJAHAN http://bit.ly/2UkL8Nd
via IFTTT