গাবতলীর পীরপাড়া সততা স্পোটিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

আতাউর রহমান গাবতলী (বগুড়া) : গতকাল বগুড়া গাবতলীর কাগইল পীরপাড়া সততা স্পোটিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্মসাধারন সম্পাদক ও ধনুটের চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন। ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ব্যবসায়ী শহিদুল ইসলামের ব্যবস্থাপনায় সভায় বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরাম গাবতলী উপজেলা শাখার সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, গাবতলী মডেল থানার এস আই কান্তি কুমার মোদক, সাবেক নৌবাহিনী কর্মকর্তা মতিউর রহমান জুয়েল, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মহিদুল হাসান পলাশ, কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিম,উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান ফটু, সমাজসেবক এনামুল হক ফুলু, জাহাঙ্গীর আলম, মুকুল মিয়া, সমাজসেবিকা ইতি সরকারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি পরিচলনা করেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম। খেলায় ট্রাইবেকারে নন্দীগ্রাম টাইগার বিজয়ী হয়ে শিরোপা ও প্রাইজমানি জিতে নেন।



from BDJAHAN http://bit.ly/2TiMTuo
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url