ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : ইরাকে উত্তরাঞ্চলে শিরকাত শহরে জোড়া বোমা হামলায় ৪ জন নিহত হয়েছেন। রোববার ঘটা এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। পুলিশ এবং হাসপাতাল সুত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা মাজিদ ঘাটরান বলেন, শিরকাত শহরে একজন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় ২ জন নিহত হয় এবং আট জন আহত হয়। পরে হামলাস্থলে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আবারো হামলা চালানো হয়। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ১০১৭ সালের ডিসেম্বরে ইরাকের ওই অঞ্চলে পরাজিত হওয়ার পর প্রায়ি গেরিলা আক্রমণ চালায় আইএস জঙ্গি গোষ্ঠী।



from BDJAHAN http://bit.ly/2S9yHGv
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url