উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ : আগৈলঝাড়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ২৩ জনের আবেদন
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : উপজেলা নির্বাচনের তফসীল ঘোষণা না হলেও চতুর্থ ধাপে ৩০ মার্চ বরিশাল বিভাগের নির্বাচন অনুষ্ঠিতর খবরে দলীয় মনোনয়ন লাভের আশায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীসহ মোট আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২৩ জন সাম্ভাব্য প্রার্থীরা।
জেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক বরাবরে দলীয় মনোনয়ন লাভের আশায় আবেদন ও নিজেদের রাজনৈতিক কর্মকান্ডসহ জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, বুধবার শেষ দিনে নৌকার প্রতীকের টিকিট পেতে চেয়ারম্যান পদে দাখিল করা কাগজপত্রের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জেলা আওয়ামীলীগ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগ সদস্য ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রুস্তুম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম কিরন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন মোল্লা।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীম সরদার, উপজেলা আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক রমণীকান্ত সরকার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, রতœপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শিক্ষক অমিয় লাল চৌধুরী, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহীদ পাইক ও মুক্তিযোদ্ধা সন্তান সাবেক ছাত্রলীগ নেতা উত্তম সিমলাই।
নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সাবেক ভাইস চেয়াম্যান শেফালী রানী সরকার, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও গৈলা ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা আভা রানী মুখার্জী, বাকাল ইউপি সাবেক সংরক্ষিত সদস্য হাফিজা ইয়াসমিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী সেলিনা পারভীন, রওশন আরা লিলি আবেদন করেছেন।
প্রার্থীদের আবেদনপত্র পর্যালোচনা করে জেলা আওয়ামীলীগ থেকে তিন জনের নাম সুপারিশসহ প্রেরণ করা হবে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
from BDJAHAN http://bit.ly/2S1ta5X
via IFTTT